ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
৫ জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ছবি: আমার দেশ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) ও মো. জুয়েল (৩০) ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায়।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন