রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪

রাজধানী ঢাকার কল্যাণপুরে বাস ও লেগুনার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টা ৩৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনায় ওই চারজন নিহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় কেউ আহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন