কুমিল্লা নগরীতে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ।
পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক সেবন ও অন্যান্য অভিযোগে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে শুক্রবার কুমিল্লা নগরীতে পৃথক অভিযানে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-8fe424-720x405.webp)