রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন ডিএমপির পিওএম উত্তর বিভাগের কনস্টেবল মো. শায়নুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় ডিএমপি কমিশনার তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত কনস্টেবল মো. শায়নুন বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


