আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

রাজধানীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে দুই সন্তান ও তাদের মা-বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানাধীন মিরপুর-১১-এর ওয়াপদা বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: