ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর কোনো সিদ্ধান্ত নেয়নি।
যুদ্ধবিরতি সমঝোতা স্মারক (ইসলামাবাদ)-এর সর্বশেষ অবস্থা প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকে 'যুদ্ধের সমাপ্তি' ঘোষণা করা হয়েছে এবং সেখানে কোনো যুদ্ধবিরতি নেই, যা বাড়ানোর প্রয়োজন হয়; সেখানে যা উল্লেখ করা হয়েছিল, তা ছিল চূড়ান্ত চুক্তির জন্য ৬০ দিনের আলোচনার সুযোগ, যা মার্কিন যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে এবং সংঘর্ষ পুনরায় শুরু করেছে।
তিনি আরো বলেছেন, কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে শুধুমাত্র বার্তা আদান-প্রদান করছে এবং যোগাযোগ রাখছে, তবে এর অর্থ আলোচনা নয়; আমরা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর কোনো সিদ্ধান্ত নিয়েছি।
আরাগচি স্পষ্ট করেছেন, ইরানের সঙ্গে ওমানের আলোচনা সম্পূর্ণ ভিন্ন এবং এ আলোচনা খুঁটিনাটি ও কৌশলগত বিষয় নিয়ে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির সামুদ্রিক সীমারেখা ও জাহাজ চলাচল নির্ধারণ। পূর্ববর্তী পথগুলো আর কার্যকর নয় এবং আমরা একটি অস্থায়ী রুট ডিজাইন করছি, যা পরে চূড়ান্ত রুটে রূপান্তরিত হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো উল্লেখ করেন, ওমানের সঙ্গে কৌশলগত আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খোলা দুটি ভিন্ন বিষয়; রুট নির্ধারণের পরেও প্রণালি পুনরায় খোলা অন্য শর্ত পূরণের ওপর নির্ভরশীল, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে মেনে চলতে হবে।
সূত্র: প্রেস টিভি, আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


