ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। শুক্রবার জুম্মা নামাজের পর নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন বুড়িশ্বর গ্ৰামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্ৰামের আব্দুল আউয়ালের গোষ্ঠী এবং ফজলুল হকের গোষ্ঠীর মধ্যে পুকুর ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলেই নিহত হন নাজিম উল্লাহ (৩০) নামের এক যুবক।
নিহত নাজিম উল্লাহ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আব্দুল আউয়ালের গোষ্ঠীর আব্দুল আউয়াল এর তৃতীয় ছেলে। সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের প্রাথমিকভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর জাহান ই আলম জানান, সংঘর্ষে এক যুবক মারা গেছে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

