আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার গভীর রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজি হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।

তিনি বলেন, আগস্ট মাসের ৯ তারিখে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘরটির দরজা-জানালা সব সময় বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন