বিশ্ব পর্যটন দিবস আজ

বিশ্ব পর্যটন দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পর্যটনকে নতুনভাবে ডিজাইন করতে ডিজিটাল কর্মসূচি ও কৃত্রিম বুদ্ধিমত্তা’। ঢাকাসহ সব জেলায় এবার একযোগে পর্যটন দিবস উদযাপন করা হবে।

দিনটি উপলক্ষে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রাজধানীসহ সব জেলায় এ বছর একযোগে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী আফরোজা খানম বলেন, এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বদরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির প্রদর্শনী হবে।

বিশ্ব পর্যটন দিবসের আয়োজনকে কেন্দ্র করে দেশের পর্যটনশিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে আরো পরিচিত করে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন মন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন