নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কা, চালক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর রমনা থানার মিন্টো রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে সানোয়ার হোসেন (৫০) নামের এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ারের টাঙ্গাইল সদর উপজেলার সলঙ্গা গ্রামের আবদুল করিমের ছেলে।

তৌহিদ নামের এক পথচারী সানোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, রাতে সিএনজি অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে অটোরিকশার কাচ ভেঙে চালক সানোয়ারের মাথায় আঘাত লাগে। তিনি গুরুতর আহত হন।

তৌহিদ জানান, রাত সাড়ে ১২টার দিকে সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে। সানোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন