বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন, আমরা ভালো থাকব: নারী উদ্যোক্তা সাথী

বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন, আমরা ভালো থাকব: নারী উদ্যোক্তা সাথী
ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তার।

মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করায় হামলা, মারধর ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে সরকারকে হামলাকারী বিএনপি নেতাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা এতটাই অশিক্ষিত যে কোনটা মতপ্রকাশ, আর কোনটা অপরাধ, সেটাও বোঝেন না। আমি সরকারকে বলব, এসব হামলাকারী ও এর সঙ্গে জড়িত বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন। তাহলে হয়তো আমাদের দেশ একটু ভালো থাকবে, আমরাও ভালো থাকব। না হলে আপনারা আমাদের দেশকে গোল্লায় তুলছেন। এরা এতটাই অশিক্ষিত যে এদের প্রাইমারি স্কুলে ভর্তি করানো জরুরি।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় নিজের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিচারের দাবি জানান তিনি।

সাথী আক্তার বলেন, এবছরের ২৫ অক্টোবর বারবার শোরুমের এসির বৈদ্যুতিক সংযোগের তার চুরি, মোবাইল চুরি ও শোরুমে চুরির ঘটনায় ফেসবুকে লাইভ করি। এর জের ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসে শোরুম ঘেরাও করে হামলা করে। আমার কাছে দুই লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

তিনি আরো বলেন, চাঁদা না দেওয়া তারা আমাকে আমার সন্তান ও বাজারভর্তি মানুষের সামনে আওয়ামী লীগের স্লোগান দিইয়ে হামলা করে। বারবার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আমাকে মব করে পুলিশে দেয়। পুলিশ আটক করে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখায়। জামিন হলেও মামলা চলছে।

সাথী বলেন, আমি আমার উপর হওয়া অন্যায়ের বিচার চাই। এমনকি জামিনে বের হওয়ার পরও ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং চারতলার শোরুম ও শিশুদের স্কুলের জানালার গ্লাস লক্ষ্য করে তালা ছুড়ে মেরে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

এসময় গোলটেবিল আলোচনায় এইচআরএসএস এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও প্রবীণ মানবাধিকারকর্মী নুর খান লিটন, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ব্লাস্ট-এর ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, ভয়েস ফর রিফর্ম-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, আইন ও শালিস কেন্দ্র (আসক) উপদেষ্টা মাবরুর মোহাম্মদ, সাংবাদিক জায়মা ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...