ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন
ছবি: এপি

ইরান যুদ্ধের তথ্য সাংবাদিকদের কাছে ফাঁসের অভিযোগে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ সদস্যের পলিগ্রাফ (লাই ডিটেক্টর বা মিথ্যা সনাক্তকারী যন্ত্র) পরীক্ষা করেছে ট্রাম্প প্রশাসনের তদন্তকারীরা।

বিজ্ঞাপন

সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে জয়েন্ট স্টাফের সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মীদের এসব পরীক্ষা নেওয়া হয়। তাদের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়ার তথ্য তারা সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন কি না।

ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি তৈরি হয়েছে। এসব সামরিক সরঞ্জামের মজুত কমে যাওয়ার তথ্য কীভাবে সাংবাদিকদের কাছে গেল, তা তদন্ত করছে প্রশাসন।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, অভ্যন্তরীণ কর্মীসংক্রান্ত বা তদন্তের বিষয়ে প্রতিরক্ষা দপ্তর মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য ফাঁসের সব ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এসব ঘটনার বিষয়ে যথাযথ তদন্তও করা হয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন