রাজধানীর উত্তরার আজমপুরে দি ইষ্টি কুটুম কমিউনিটি সেন্টারে আল-কিবলাহ হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে ২০২৬ সালের হজযাত্রীদের নিয়ে হজ-পরবর্তী পুনর্মিলনী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে হজযাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে হজ-পরবর্তী করণীয় ও বর্জনীয় এবং কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আল-কিবলাহ হজ কাফেলা দুই যুগেরও বেশি সময় ধরে হজযাত্রীদের সেবা দিয়ে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার মুহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, যুগ্ম সচিব মুহাম্মাদ নাজিম উদ্দীন, নাজমুল আবেদীন, সাব্বির ইসলাম ও আনোয়ারুল ইমাম, কর্নেল ইসলাম, মেজর ইফতেখার, ইউনকম শফীক, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সোলাইমান, এজাজ আহমেদ চৌধুরী আরজু, মুফতি মতিন, আমার দেশ পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব এবং আল-কিবলাহ হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার। তিনি এর আগে আল-কিবলাহ হজ কাফেলার সঙ্গে একাধিকবার হজ পালন করেছেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান, আল-কিবলাহ হজ কাফেলার প্রধান মোয়াল্লিম মাওলানা রফিকুল ইসলাম, আনোয়ার আলম সিদ্দিক, মুজিবুল ইসলাম, মো. মারুফ আব্দুল্লাহ চৌধুরী, মো. হুমায়ুন কবির, মো. শামসুল ইসলাম, মো. শহিদ ইসলাম ও মো. জিসানসহ অন্যরা।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন কাফেলার অন্যতম উপদেষ্টা ও জামেয়া মাহমুদিয়ার শাইখুল হাদিস শায়েখ আব্দুল মতিন।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


