ঢাকায় ৫৫৯ জন গ্রেপ্তার, মামলা ৪৪

ঢাকায় ৫৫৯ জন গ্রেপ্তার, মামলা ৪৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২, লালবাগ বিভাগে ৩৩, ওয়ারী বিভাগে ৮৭, মতিঝিল বিভাগে ৬৫ , তেজগাঁও বিভাগে ৭৯, মিরপুর বিভাগে ১১৮, গুলশান বিভাগে ১০৫, উত্তরা বিভাগে ৩৭, গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি শার্প ব্লেড, ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, এক লিটার বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন