গভীর সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলে উদ্ধার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গভীর সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একইসঙ্গে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

গত ৮ জুলাই (বুধবার) ‘এফবি মা-২’ নামের একটি ফিশিং বোটে ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাত্রা করে। পরে ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সমুদ্রে ভাসতে থাকে। দুই দিন পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বুধবার সকাল ১০টার দিকে বোটে থাকা এক জেলে বাংলাদেশ কোস্ট গার্ডকে বিষয়টি জানান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...