তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির প্রকৌশলীদের সংগঠন ‘তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কে এম মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী শামসুর রহমান।

বিজ্ঞাপন

নবনিযুক্ত সভাপতি কে এম মনিরুল ইসলাম বলেন, “তিতাস গ্যাসের সেবার মান উন্নয়ন এবং প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষায় এই কমিটি বদ্ধপরিকর। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং সিস্টেম লস হ্রাসে বর্তমান ব্যবস্থাপনাকে আমরা পূর্ণ সহযোগিতা প্রদান করব।”

সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, “প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করে তাদের স্বার্থ রক্ষা ও বাস্তবায়নে আমরা কাজ করব। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী মহলের সঙ্গে সমন্বয় করা হবে।”

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মুহাম্মদ আবুল কাওছার, প্রকৌশলী মীর মোবারক হোসেন এবং প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান, প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আবু সুফিয়ান ও প্রকৌশলী মামুনুর রশীদ চৌধুরী।

কোষাধ্যক্ষ পদে প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, দপ্তর সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. গোলাম মহিউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী দায়িত্ব পেয়েছেন।

এছাড়া আপ্যায়ন সম্পাদক হিসেবে প্রকৌশলী তৌফিক এলাহী সবুজ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রকৌশলী রায়হান কবির, ক্রীড়া সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. শাকিল মন্ডল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী সাফায়েত জামিল এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী ইসরাত জাহান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. রফিকুজ্জামান, মো. এরশাদ মাহমুদ, মো. মশিউর রহমান, মো. ফায়জুল ইসলাম, খোরশেদ আলম, মো. সাইফুজ্জামান ভূঁইয়া, মো. নিজাম উদ্দিন, ইশরাক আহমেদ এবং মো. আল আমীন।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তিতাস গ্যাসের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...