‘হরাইজনস—রিডিফাইনিং ফিউচার’ এই ভাবনাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে টাউন হল মিটিং-২০২৬-এর আয়োজন করেছে। গত ৭ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানের মতবিনিময় পর্বে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ প্রযুক্তির কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শাখার শাখাপ্রধানেরা মাঠপর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে ব্যাংকের ব্যবসা প্রসারে বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী শাখাপ্রধানদের উত্থাপিত মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকলের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা ও সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শরী‘আহ পরিপালন এবং সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের সার্বিক উন্নয়নে প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি ব্যাংকের কার্যক্রম ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


