প্রাইম ব্যাংক পিএলসি ও এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহক ও কর্মীরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এই পার্টনারশিপের আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীরা এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের বিভিন্ন ওয়েলনেস সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের নীরা বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফাতেমা আক্তার এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের অ্যাসথেটিক কনসালট্যান্ট ডা. রুমানা নাজনীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


