আগারগাঁওয়ের নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

আগারগাঁওয়ের নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চার দিনব্যাপী নির্মাণ মেলা ‘IAB BUILD EXPO 2026’-এ অংশগ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান নাসির সিনটেক্স গ্রুপ। মেলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন মানসম্পন্ন ও আধুনিক নির্মাণসামগ্রী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আগ্রহ আকর্ষণ করে।

বিজ্ঞাপন

মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্যসম্ভারের মধ্যে ছিল বাজারের সবচেয়ে স্বচ্ছ ৬৯০ পিপিএম (690 PPM) নাসির ফ্লোট গ্লাস, অত্যাধুনিক নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, ইস্পানিয়া সিরামিকসের প্রিমিয়াম স্প্যানিশ টাইলস এবং ডিয়ার চেয়ারসের উদ্ভাবনী পণ্যসমূহ।

প্রদর্শনীতে এসব পণ্যের গুণগত মান, আধুনিক নকশা ও নির্মাণ খাতে ব্যবহারযোগ্য বিভিন্ন দিক তুলে ধরা হয়। মেলায় আগত দর্শনার্থীরা নাসির সিনটেক্স গ্রুপের পণ্যসামগ্রী দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

দেশি-বিদেশি স্থপতি, প্রকৌশলী ও ভবন নির্মাতাদের পদচারণায় মুখর ছিল চার দিনব্যাপী এই আয়োজন। নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে মেলাটি নির্মাণসামগ্রী, আধুনিক প্রযুক্তি ও নকশাভিত্তিক পণ্যের পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘IAB BUILD EXPO 2026’-এ নাসির সিনটেক্স গ্রুপের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির বিভিন্ন নির্মাণসামগ্রী ও উদ্ভাবনী পণ্যকে সংশ্লিষ্ট পেশাজীবী এবং দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন