পূবালী ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পূবালী ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পূবালী ব্যাংক পিএলসি এবং নভোএয়ার-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক ব্যাংকের প্রধান কাযালয়ের কার্ড বিজনেস ডিভিশনে স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং নভোএয়ার-এর মার্কেটিং ও সেলস ডিরেক্টর সোহেল মজিদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় পূবালী ব্যাংক পিএলসি’র জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ আসাদুল্লাহ খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায়, সকল পূবালী মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ার অ্যাপ এবং সেলস কাউন্টার থেকে বিশেষভাবে ২০% ছাড় এবং অন্যান্য পূবালী কার্ডধারীরা ১০% ছাড় উপভোগ করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন