প্রাইম ব্যাংক-কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক-কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্ট-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ‘নীরা’ ও ‘প্রায়োরিটি’ গ্রাহকেরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এ উপলক্ষে গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম ভিউ-এ আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

বিজ্ঞাপন

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা ও প্রায়োরিটি গ্রাহকেরা কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্ট-এর বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্ট-এর ম্যানেজিং পার্টনার আমিনাহ আলভী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব প্রায়োরিটি ব্যাংকিং (ভারপ্রাপ্ত) নাহরিন কাইয়ুম, উইমেন ব্যাংকিং নীরা’র বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...