উত্তরা মোটরস নিয়ে এলো বাজাজ পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

উত্তরা মোটরস নিয়ে এলো বাজাজ পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল

উত্তরা মোটরস লিমিটেড তাদের নেতৃত্বকে আরও সুদৃঢ় করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন বাজাজ পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল। বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড।

মঙ্গলবার রাজধানীর ৩৯/এ, ইস্কাটন রোডস্থ উত্তরা সেন্টারে "পালসার স্টুডিও" তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন মডেলের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

নতুন পালসার এন ১৬০ সিঙ্গেল সিট সংস্করণটি এসেছে আরও আকর্ষণীয় মাসকুলার গ্রাফিক্স ও প্রিমিয়াম স্পোর্টি ডিজাইনের সমন্বয়ে, যা আধুনিক রাইডারদের রুচি ও চাহিদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ১৬০ সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী এই মোটরসাইকেলটি তরুণদের পাশাপাশি পরিবারকেন্দ্রিক রাইডারদের জন্যও হতে যাচ্ছে আদর্শ পছন্দ।

মোটরসাইকেলটিতে ব্যবহৃত হয়েছে ১৬৪.৮২ সিসি এয়ার-কুলড এফআই ইঞ্জিন, যা ১৬ পিএস শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম যা ১৬০ সিসি সেগমেন্টে সর্বোচ্চ। ফলে এটি নিশ্চিত করবে আরও শক্তিশালী, স্মুথ ও রোমাঞ্চকর রাইডিং অভিজ্ঞতা।

নতুন পালসার এন ১৬০-এ সংযোজন করা হয়েছে আধুনিক সব ফিচার, যার মধ্যে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, ১৩০ সেকশন রিয়ার টিউবলেস টায়ার, অ্যাডজাস্টেবল মনো শক সাসপেনশন, সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট এবং ব্লুটুথ কানেক্টিভিটিসহ সম্পূর্ণ ডিজিটাল কনসোল। দুই দশকেরও বেশি সময় ধরে পালসার ব্র্যান্ড বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে স্পোর্টস মোটরসাইকেলের ধারণায় নতুন মাত্রা যোগ করেছে।

সময়ের সঙ্গে রাইডারদের চাহিদা ও জীবনধারার পরিবর্তনের ধারাবাহিকতায় পারফরম্যান্স, প্রযুক্তি, স্টাইল ও নির্ভরযোগ্যতার নতুন মানদন্ড স্থাপন করে চলেছে পালসার। নতুন পালসার এন ১৬০ সিঙ্গেল সিট উন্মোচনের মাধ্যমে নতুন প্রজন্মের মোটরসাইকেল প্রেমীদের প্রত্যাশা পূরণে বাজাজের প্রতিশ্রুতিই আবারও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মতিউর রহমান, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা মোটর্স লিমিটেড। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব অনুরাগ গেরৗভ, কান্ট্রি বিজনেস হেড, বাজাজ অটো লিমিটেড, ভারত, জনাব এবিএম হুমায়ুন কবির, পরিচালক (অর্থ ও প্রশাসন) এবং জনাব এএম সাজ্জাদ হোসেন, সিওও, বাজাজ ডিভিশন, উত্তরা মোটর্স লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত পালসার গ্রাহক, উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জনাব মতিউর রহমান বলেন, "বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলের প্রাণকেন্দ্র হিসেবে পালসার সবসময়ই বিশেষ অবস্থান ধরে রেখেছে। নতুন পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেলটি আধুনিক প্রযুক্তি, দুর্দান্ত পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের এক অসাধারণ সমন্বয়।

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল পালসারপ্রেমী এবং বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যদের, যারা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করেছেন।" তিনি সকল রাইডারকে মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান।

এ সময় জনাব অনুরাগ গেরৗভ বলেন, "পালসার এন ১৬০ সিঙ্গেল সিট বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশ্বমানের মোটরসাইকেল ও আধুনিক রাইডিং অভিজ্ঞতা নিয়ে আসার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। বাংলাদেশে এন ১৬০-এর সফলতার পর গ্রাহকদের কাছ থেকে পরিবার উপযোগী সিঙ্গেল সিট সংস্করণের ব্যাপক চাহিদা পেয়েছি।

আমরা বিশ্বাস করি, এই নতুন মোটরসাইকেলটি দেশের তরুণ রাইডার ও স্পোর্টস বাইকপ্রেমীদের মাঝে পালসারের জনপ্রিয়তা ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।" উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও সুপরিচিত অটোমোবাইল আমদানিকারক, প্রস্তুতকারী, সংযোজনকারী ও বিপণন প্রতিষ্ঠান। গত চার দশক ধরে প্রতিষ্ঠানটি দেশের নিজস্ব ১৫টি শাখা অফিস এবং ৩০০-এরও বেশি ৩এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার আউটলেটের মাধ্যমে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল বাজারজাত করে আসছে এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে।

বর্তমানে ঢাকার অদূরে সাভারে অবস্থিত অত্যাধুনিক কারখানায় উত্তরা মোটর্স বিশ্বমানের বাজাজ মোটরসাইকেল উৎপাদন করছে, যার বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৩ লক্ষ ইউনিট।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন