আইএটি-বুয়েটের এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়নবিষয়ক সেমিনার

আমার দেশ ডেস্ক

আইএটি-বুয়েটের এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়নবিষয়ক সেমিনার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি-বুয়েট) উদ্যোগে ‘এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে একাডেমিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং জাতীয় উন্নয়নে এর প্রভাব বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. সাব্বির মোস্তফা খান।

সেমিনারে ‘এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দি এআই এরা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএটি-বুয়েটের প্রফেসর ড. রফিকুল গনি। অনুষ্ঠানের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন আইএটি-বুয়েটের পরিচালক প্রফেসর ড. মহিদুস সামাদ খান।

সেমিনারের চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন—বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইমেরিটাস এবং আইএটি-বুয়েটের সাবেক পরিচালক প্রফেসর ড. ইকবাল মাহমুদ, বুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও আইএটি-বুয়েটের সাবেক পরিচালক প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ, আইএটি-বুয়েটের সাবেক অধ্যাপক ও পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম এবং আইএটি-বুয়েটের সাবেক অধ্যাপক ও পরিচালক প্রফেসর ড. এম কামাল উদ্দিন।

সেমিনারে বক্তারা পাঠ্যক্রমে এআই সংযুক্তি, গবেষণা উদ্ভাবন ত্বরান্বিত করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, শিল্প খাতের পেশাদার এবং আমন্ত্রিত অতিথিরা সেমিনারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইএটি-বুয়েট আগামী ২০২৭ সালের ১৯-২১ জানুয়ারি ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি ২০২৭ (আইক্যাটস-২০২৭)’ আয়োজন করতে যাচ্ছে। এই সেমিনার সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

-প্রেস বিজ্ঞপ্তি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন