জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে রাজধানীর দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. আবুল হাসান, সালামুন নেছা এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাবৃন্দ।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং দেশের সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান এবং জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন