প্রাইম ব্যাংক পিএলসি এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্যাংকের গ্রাহকরা নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা পাবেন।
সম্প্রতি ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা আবাসন ও রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানানো হয়।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাহাত কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি তাকিয়ান চৌধুরী এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের হেড অব কাস্টমার রিলেশন সুমন কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংক জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করা এবং ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য সংযোজন ও সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে।
নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয়, এই চুক্তির ফলে গ্রাহক পর্যায়ে রিয়েল এস্টেট সেবায় নতুন সুযোগ তৈরি হবে এবং আবাসন খাতে আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা আরও বিস্তৃত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


