আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আদালতকে জানান পলক

৫ আগস্ট পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন

স্টাফ রিপোর্টার

৫ আগস্ট পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন
ফাইল ছবি

শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে পালিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে জুনাইদ আহমেদ পলক এসব কথা জানান।

পলক আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন