২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিশনের আনা ১৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
মামলার অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এর আগে সোমবার (১৮ আগস্ট) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চমদিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

