আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচন ২০২৬-২০২৭ মেয়াদের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ও ৩০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আর মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ তালিকা প্রকাশ ৯ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের পরিচিতি সভা ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দেন। এতে সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে ওই বছরের ১৩ আগস্ট অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। বর্তমানে তারা ঢাকা বারের দায়িত্ব পালন করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন