১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

দুর্নীতির অভিযোগে করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মুহাম্মদ কামরুল হাসান খানের আদালত তাদের খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে এ ১৫টি মামলা দায়ের করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন