আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজির ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজির ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে অবৈধভাবে এক হাজার কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে আসামিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে আদালতে আবেদন করে দুদক। দুদকের আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

আবেদনে আরো বলা হয়, আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল অস্থাবর সম্পদের তথ্য পাওয়ায় এবং সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় ওয়ান ব্যাংকের বিভিন্ন মেয়াদি আমানত ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রসহ ৬৪ লাখ টাকার অধিক সম্পদ অবরুদ্ধের আবেদন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন