মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অন্যতম হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) বিকেলে ঢাকার পাঁচ নম্বর যুগ্ম মহানগর দায়রা জজ সাদিক আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আসামি সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের মামলাটি যখন হয়, তখন তিনি সাড়ে চার বছর জেলে ছিলেন। ওই সময় এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। গত বছরের ৫ এপ্রিল আদালত তাকে এ মামলায় সাজা দেন এবং সমপরিমাণ টাকা (২ কোটি ১৬ লাখ) অর্থদণ্ডে দণ্ডিত করেন। এখন যেহেতু তিনি কারাগারে গেছেন, আমরা আপিল করব।”
তিনি আরও বলেন, “এর আগে গতকাল রোববার দুপুরে মিরপুরের ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

