আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যরা হলেন- সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং  তারেক আনাম সিদ্দিকী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন