এজলাসে রামিসা হত্যার প্রধান অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী

স্টাফ রিপোর্টার

এজলাসে রামিসা হত্যার প্রধান অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী

রাজধানীর মিরপুরের আলোচিত পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে এজলাসে তোলা হয়েছে।

রোববার (৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাদের এজলাসে ওঠানো হয়েছে। আসামিদের উপস্থিতিতে বেলা ১১টায় এই রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন