আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধর্মীয় অনুভূতিতে আঘাত

বাউল শিল্পী আবুল সরকারের নামে ঢাকায় মামলা

স্টাফ রিপোর্টার

বাউল শিল্পী আবুল সরকারের নামে ঢাকায় মামলা
বাউল শিল্পী আবুল সরকার। ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন এক চিকিৎসক।

বিজ্ঞাপন

মামলাটি করা হয়েছে ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে রমনা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সোলাইমান তুষার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় আবুল সরকার একমাত্র আসামি। বাদী হিসেবে মামলা করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...