টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

স্টাফ রিপোর্টার

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করায় সাইবার ও প্রতারণার মামলায় টিকটকার তোহা হোসাইন ও তার স্ত্রী হুর-ই জান্নাতের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানি আজ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে এ অভিযোগের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের ৯ অক্টোবর তাদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মামলাটি বদলি হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে এলে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

২০২৫ সালের ১৩ এপ্রিল টিকটকার তোহা হোসাইন ও তার স্ত্রী হুর-ই জান্নাতের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন কয়েকজন সচেতন নাগরিক।

মামলায় অভিযোগ করা হয়, তোহা ইসলামের ফেসবুক পেজ ও টিকটকের আইডি হতে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুবসমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তার প্রমোশনকৃত আইডির মাধ্যমে প্রলুব্ধ হয়ে যুবসমাজ ও বিভিন্ন বয়সি মানুষ প্রতারিত হয়ে অল্প টাকায় অধিক মুনাফার আশায় সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...