আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলা

ইনু-হানিফের অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর

আতিকুর রহমান নগরী

ইনু-হানিফের অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন

একটি মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু একমাত্র আসামি। তিনি বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। অপর মামলায় হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

এসব আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন