আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা

আমার দেশ অনলাইন

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকটের শঙ্কায় জ্বালানি বাঁচাতে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনলাইনে হবে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের অর্ধেককে বাসা থেকে হোম অফিস করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি বাঁচাতে অফিসগুলো একদিন বেশি সাপ্তাহিক বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

গত চার বছরের মধ্যে গতকাল প্রথমবারের মতো অপরিশোধিত প্রতি ব্যারেল জ্বালানির দাম ১০০ ডলার পার হয়। এমন সময় পাকিস্তান এ ব্যবস্থা নিলো।

শেহবাজ শরিফ তার ভাষণে বলেছেন পাকিস্তানের অর্থনীতি, কৃষি এবং পরিবহণের পুরোটা মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানির ওপর নির্ভরশীল। এগুলোর পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গাড়িতে বর্তমান পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়া হবে বলে জানান শেহবাজ শরিফ। এর পাশাপাশি সরকারি অফিসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ফার্নিচার, এসি এবং অন্যান্য পণ্য কেনা যাবে না।

এছাড়া প্রধানমন্ত্রীসহ সব সরকারি কর্মকর্তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন