আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনস্যুলেট জেনারেল একটি ড্রোন হামলার শিকার হয়েছে। এই হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এক্সে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক উসকানি ও হুমকি।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘কূটনৈতিক মিশন ও প্রাঙ্গণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক সব নীতি ও আইনের চরম লঙ্ঘন।’

বিজ্ঞাপন

বিবৃতিতে ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আরব আমিরাত স্থানীয় কর্তৃপক্ষকে এই হামলা তদন্ত করে দায়ীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন