রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষের ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গোলাম মর্তুজা।
রোববার (২৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন তিনি। একই সঙ্গে এই ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওসি।
নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় গত বুধবার একই আদালত তাকে তলব করে এ বিষয়ে ব্যাখা দিতে তিনদিন সময় দেয় আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্ব:প্রনোদিত হয়ে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন এবং নিঃশর্ত ক্ষমা চান। আদালত তার বক্তব্য শুনেছেন। নবীন ফ্যাশন বন্ধের দিনে কয়েকজন নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্ধু, স্বজন মর্মে পরিচয় দেন। তাদের বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন। ওসি যে ক্ষমা প্রার্থণা করেছেন সে বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এসময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

