ঢাবি সাদা দলের বিবৃতি

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ জানায় সাদা দল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়ার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যু আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিষ্কার করে দিয়েছে।

শিশু আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যাশা রেখে নেতৃবৃন্দ বলেন, দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচারব্যবস্থা আবার জেগে উঠুক। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না।

ঢাবি সাদা দলের শীর্ষ নেতারা শিশু আছিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন