তরুণদের লেখালেখির চর্চা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তরুণ লেখক সম্মেলন - ২০২৫’। আগামীকাল শনিবার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি তাহমিনা আক্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
আব্দুর রহিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম’ একটি টিএসসি-ভিত্তিক সংগঠন, যা ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের কলাম, মতামত, ফিচার ও প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং জাতীয় পত্রিকাগুলোতে লেখা প্রকাশে সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত হচ্ছে এই সম্মেলন।
তিনি বলেন, “তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির সংস্কৃতি বিকাশ, মতপ্রকাশের সাহস তৈরি এবং বিশ্লেষণী চিন্তাকে উৎসাহিত করতে আমরা এই সম্মেলনের আয়োজন করছি।”
দিনব্যাপী এই সম্মেলনের মূল আয়োজনে থাকছে-
* লেখকদের প্রকাশিত লেখা ও ম্যাগাজিনের প্রদর্শনী
* জুলাই অভ্যুত্থান নিয়ে মাইম শো
* সেমিনার: “জুলাই গণঅভ্যুত্থান: স্বৈরাচার পতনের এক রক্তক্ষয়ী অধ্যায়”
* ক্যারিয়ার প্যানেল ডিসকাশন
* জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা
* বিশেষ কুইজ: “জুলাই বিপ্লব”
* ষাণ্মাসিক ম্যাগাজিন ‘সরসিজ’-এর মোড়ক উন্মোচন
* সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অতিথিদের মধ্যে থাকছেন-
* উদ্বোধক: অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
* প্রধান অতিথি: আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা
* বিশেষ অতিথি:
* ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (প্রশাসন)
* অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ট্রেজারার
* অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ
* মোহাম্মদ আজম, মহাপরিচালক, বাংলা একাডেমি
* অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্যানেল আলোচকদের মধ্যে থাকবেন-
* ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা)
* শফিকুল আলম, প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেসসচিব
* ড. ইমাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ স্যাটেলাইট কমিশন
* ড. মেলিতা মেহজাবিন, অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
এ ছাড়াও দেশবরেণ্য লেখক, গবেষক, সাংবাদিক ও সম্পাদকরা সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। এতে দেশের প্রায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা অংশ নেবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

