জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম দায়িত্ব পালন করবেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী বর্তমান ডিনদের মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগসমূহের অধ্যাপকদের মধ্য থেকে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
এক অফিস আদেশে বলা হয়, আইন অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ায় আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপর অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০৩৬ তারিখে পূর্ণ হওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমকে আগামী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উভয় নিয়োগই আগামী ১৬ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

