খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউট্যাব শেকৃবির ইফতার মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউট্যাব শেকৃবির ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসো‌সি‌য়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ‌(শেকৃ‌বি) শাখা।

শ‌নিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউট্যাবের শেকৃ‌বি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ড. মো. নুরুল ইসলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে শক্ত ইউনিট তৈরির জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ড. মো. মাসুমা হাবিব বলেন, ইউট্যাব আমাদের শিক্ষক সমাজের আত্মীক সম্পর্কের জায়গা। আমাদের সুসময় এখনো আসেনি, তাই আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

ড. ওবায়দুল ইসলাম ইউট্যাবের নবনির্বাচিত টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নির্দেশ করে আমরা এখনও ভালো অবস্থায় নেই। সম্প্রতি সেনাবাহিনীর ব্যাপারটি নিয়ে যেভাবে সারাদেশে আন্দোলন ও উত্তেজনা তাতে আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি সেটি যাতে আবার ফিরে না আসে সেদিক থেকে আমাদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে ইউট্যাবের কার্যক্রমে সবার অংশগ্রণের আহ্বান রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন