এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের দুই শিক্ষার্থী। তারা হলেন- মনিরা আক্তার ও খন্দকার ফকরুল আলম।
বুধবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শতাব্দী ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের ১ ভরি ওজনের স্বর্ণ পদক ও নগদ অর্থ প্রদান করা হয়।
অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম হালিম, এএফ মুজিবুর ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান ও শিক্ষক কাউন্সিলের সম্পাদক মোহাম্মাদ ফজলুল করিম।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার তাদের এবং তাদের উত্তরসূরি শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

