৪৮তম বিসিএস স্থগিতের প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন: পিএসসি

৪৮তম বিসিএস স্থগিতের প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন: পিএসসি

৪৮ তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সম্বলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যা কমিশনের দৃষ্টিগোচরে এসেছে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে দেয়া হয়নি।

এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি/বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন