ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া পঞ্চগড়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর আয়োজনে দোয়া, ইফতার, মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের খোলা মাঠে সাবেক ও বর্তমান আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, ডিইউসেপের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, ডিইউসেপের সভাপতি আরিব হাসান শাওন, সংগঠনটির সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব, ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত তাসনিম ও ডিইউসেপের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, ঢাবি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসরাফিল শাহীন, গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়, ঢাবি মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মাহুবুুবুর রহমান ফারুকি, সংগঠনটির সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু দেলোয়ার হোসেন রুবেল, এসএমই ইউসিবির ডেপুটি হেড মো: আজিজুর রহমান রকি, ফারইস্ট গ্রুপের সিইও নবীন চন্দ্র রায়, রেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আলম, আইনজীবী আহসান হাবীব ও সোহানা এন্টারপ্রাইজের পরিচালকসাজিবুর রহমান সাজু।
এ ছাড়াও অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীসহ ঢাকাস্থ পঞ্চগড় জেলার শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

