মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের

মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের
সোহেল-মামুন

ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে ৪৯তম বিসিএসে মেধা তালিকায় প্রথম হয়েও নিয়োগ থেকে বাদ পড়ার দাবি করেছেন আবদুল্লাহ আল মামুন ও সোহেল রানা। মামুন সমাজকল্যাণে এবং সোহেল রানা ইতিহাসে মেধা তালিকায় প্রথম হয়েছিলেন।

বুধবার ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হলো।

এ প্রজ্ঞাপনে মামুন মেধা তালিকায় প্রথম হয়েও বাদ পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন। তিনি লিখেছেন, “৪৯তম বিসিএসে সমাজকল্যাণে মেধা তালিকায় প্রথম হয়েও গেজেটে নাম এলো না। জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। এটাই কি আমার অপরাধ?”

আর সোহেল রানা লিখেছেন, “ধন্যবাদ, বাংলাদেশ। ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন