দেশের স্থাপত্য শিক্ষার উন্নয়নে দীর্ঘদিনের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বছরের আয়োজনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এতে এক সঙ্গে পাঁচটি একাডেমিক সেশনের (২০১৯–২০২৪) শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এই সম্মিলিত উদযাপন শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়- এটি দেড় দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির একটি সফল অংশীদারত্বের প্রতিফলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. রুমানা আসাদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ, জেনারেল সেলস ম্যানেজার (করপোরেট সেলস অ্যান্ড সার্ভিস) শাব্বির আহমেদ-সহ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, ‘বার্জার পেইন্টস-এর সঙ্গে আমাদের এই অংশীদারত্ব শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে এবং তাদেরকে পেশাগত জীবনের জন্য আরও প্রস্তুত করে তোলে।’
অনুষ্ঠানটি সম্পর্কে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড আমাদের জন্য শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়- এটি একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক ও ভবিষ্যৎ গড়ার যৌথ যাত্রার প্রতিফলন। একাডেমিক এবং ইন্ডাস্ট্রির এই সমন্বয়ই ভবিষ্যতের দক্ষ ও বাস্তবমুখী স্থপতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
উল্লেখ, ২০১১ সালে শুরু হওয়া আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ধারাবাহিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করে আসছে। এই দীর্ঘমেয়াদি উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ৭৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে, যা দেশের ভবিষ্যৎ স্থপতিদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই প্রোগ্রাম শুধুমাত্র একাডেমিক এক্সেলেন্স পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের জন্য বেস্ট থিসিস অ্যাওয়ার্ড, নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং উদ্যোগের মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ তৈরি করে যাচ্ছে।
এই আয়োজনের মাধ্যমে বার্জার পেইন্টস আবারও প্রমাণ করছে যে, তারা শুধু একটি পেইন্ট কোম্পানি নয়- বরং বাংলাদেশের স্থাপত্য ও নির্মাণ খাতের উন্নয়নে একজন বিশ্বস্ত অংশীদার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

