আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের শোক

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের শোক

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছে চবির শহীদ জিয়া স্মৃতি সংসদ।

বিজ্ঞাপন

চবির শহীদ জিয়া সংসদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ জিয়া স্মৃতি সংসদ পরিবার গভীরভাবে শোকাহত। ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা পরবর্তী জাতীয় রাজনীতিতে অবদান অনস্বীকার্য। তিনি মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন নেতা।

CU

শোকবার্তায় আরও বলা হয়েছে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এই জাতীয় বীরের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি ছিল অটল বিশ্বাস। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে তিনি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাঁর অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অকুতোভয় সংগঠক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এক নিরলস সৈনিককে হারালো। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন