আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকাল ৪ টায় প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের ৩৪৪টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে বিকাল ৪ টা থেকে পাওয়া যাচ্ছে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন